রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে কিশোরী অপহরণের চেষ্টা, চলন্ত রিকশা থেকে লাফিয়ে রক্ষা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৬.৩০ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

বন্দরে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে অপহরণের কবল থেকে রক্ষা পেল মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ফারিয়া আক্তার। লাফিয়ে পড়ে আহত হওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ মে) সকাল সাড়ে ৬টায় মদনপুর জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর সোয়া ১২টায় বিদ্যালয় সংলগ্ন মদনপুর-জয়দেবপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোরিকশা চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৬টায় স্কুলে যাবার জন্য মদনপুর স্ট্যান্ড থেকে অটোরিকশায় উঠে ফারিয়া । স্কুলে না নামিয়ে অটোচালক ফারিয়াকে নিয়ে অটো চালাতে থাকে। বার বার অটোরিকশা থামানোর অনুরোধ করে কাজ হয়নি।

অপহরণ করা হচ্ছে এমনটা বুঝতে পেরে জীবন রক্ষার্থে ফারিয়া অটোরিকশা থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদনপুরের একটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।

আহত ফারিয়া বন্দরের মুরাদপুর এলাকার ফারুক মিয়ার মেয়ে বলে জানা গেছে। ধামগড় ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অটোরিকশা চালককে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort