বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে একদিকে পানির জন্য হাহাকার, অন্যদিকে অপচয়

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪.৪৩ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ বন্দরে একদিকে পানির জন্য যখন হাহাকার, অন্যদিকে সেখানে চলছে দিনরাত অপচয়। এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করতে না পারলেও প্রতি মাসেই ওয়াসার উৎপাদন করা পানির প্রায় এক তৃতীয়াংশই কিনা যাচ্ছে ‘জলে।

একদিকে যখন পানি অপচয় হচ্ছে নিয়মিত, অন্যদিকে তখন পানির কষ্টে কাটছে দিনরাত। এমনই দৃশ্য চোখে পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ ও ২১ নং ওয়ার্ডে। ১৩ নভেম্বর (রবিবার) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় নাসিক ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা হাট সংলগ্ন তেঁতুলতলা মোড় রাস্তার পাসে কল থেকে পানি অপচয় হচ্ছে।

 

অন্যদিকে নাসিক ২১ নং ওয়ার্ডের সালেহনগড় এলাকায় পানির জন্য চলছে হাহাকার। ২০ নং ওয়ার্ডের বাসিন্দা আছাদ মিয়া বলেন, এই কল দিয়ে ২৪ ঘন্টা পানি পরে অপচয় হয়, আমি নিজে কয়েক বার পলিথিন দিয়ে মুখ বেধে দিয়েছি আবার যার পানি দরকার হয় সে খুলে রেখে চলে যায় তাই এই রঙের গেলন পেতে রাখছি।

কর্তৃপক্ষের গাফিলতির কারনে এ পানি অপচয় হচ্ছে বলে আমি মনে করি। ২১ নং ওয়ার্ডের বাসিন্দা আনুয়ার, শেফালি, লিপিসহ একাধিক ব্যক্তি বলেন, পানির র্তীব্র সংকট চলছে ২১নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের বাসিন্দারা পানির জন্য এদিক সেদিক ছুটাছুটি করছে।

 

পানি কোন দিন সকালে আসে, কোন দিন বিকেলে আসে। কোন দিন আসে না। দুই বছর আগে পানি সরবরাহের দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে দেয় ওয়াসা। সিটি কর্র্পোরেশন দায়িত্ব নেওয়ার পর পানি সরবরাহ ব্যবস্থা আরও খারাপ হয়ে যায়।

এব্যপারে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহীন মিয়া বলেন, বর্তমানে আমার ওয়ার্ডে পানির একটু সংকট চলছে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী আপার সাথে আলাপ করে পানির সমস্যা সমাদান করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort