মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে ইয়াবাসহ সাইফুল গ্রেপ্তার, পলাতক ৩

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৪.৩৪ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

বন্দরে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ৭৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো তিন মাদক কারবারি।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাইফুল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। পালিয়ে যাওয়া মাদক কারবারিরা হলো একই ইউনিয়নের মুখফুলদীস্থ নয়ানগর এলাকার দেলোয়ার হোসেন সাঈদী মিয়ার ছেলে বাইতুল্লাহ (৪০) একই এলাকার আজিজ মিয়ার ছেলে মামুন (২৮) ও একই এলাকার আরজু (৩৮)।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাইফুলকে রোববার (১১ জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১০ জুন) রাতে বন্দর উপজেলার রস্তমপুর ব্রীজ সংলগ্ন জনৈক আবুল বাসারের বাড়ী উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ীসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৬(৬)২৩।

 

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে মুখফুলদী, নয়ানগর ও আদমপুর এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাইফুলকে ৭৯ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো তিন মাদক ব্যবসায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort