রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা

বন্দরে আকিজ ফিড ফ্যাক্টরীর বায়ু দূষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫, ২.৩০ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

বন্দরে আকিজ সিমেন্ট ও ফিড ফ্যাক্টরীর বায়ু দূষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী । শনিবার(২৮ জুন) বিকেলে বন্দর থানার কুতুববাগস্থ নির্মানাধীন ফ্যাক্টরী সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ওই সময় বক্তারা বলেন, আকিজের দূষন রুখতে চাই, দূষন মুক্ত পরিবেশ চাই। আকিজ সিমেন্ট এর বিষাক্ত ড্রাস্ট ও আকিজ পল্ট্রি ফিডের দূর্গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। এর ফলে ফুসফুসে ক্যান্সার, যক্ষা, শ্বাসকষ্ট, এলার্জি, হাঁপানি ও হৃদরোগ সহ নানা মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে অনেকে।আমরা এর প্রতিকার চাই। আমাদের দাবি মানা না হলে রাস্তা অবরোধ কর্মসূচিসহ বৃহত্তম আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন।

পরিশেষে পল্ট্রি ফিডের দূর্গন্ধও আকিজ সিমেন্ট ফ্যাক্টরির ড্রাস্ট সরাসরি বাইরে না ছাড়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আকিজ কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, পিংকি আক্তার, সোহাগ, রাব্বি, সাগর খান, স্বাধীন, হান্নান, শাহ আলম, আরমান, মাছুম, তামান্না ইসলাম,সজল, নাদিম, রবিন, প্রিয়া শিকদার, আবুল কালাম, নাঈম, আব্দুস সাত্তার প্রমুখ। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ নবীগঞ্জ বাগবাড়ি, কদম রসুল কলেজ মাঠ, স্বল্পের চক, কবিলের মোড়, কুতুববাগসহ বিভিন্ন এলাকার সাধারণ জনগন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort