মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে আওয়ামীলীগ নেতা মাসুমের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৮.৪৯ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রোববার (৮ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক ওমর ফারুক নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আইন অবজ্ঞা এবং কমিশনের আইনি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মাসুম আহম্মেদ বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

মামলায় উল্লেখ করা হয়, ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদের সদস্য মো. মাসুম আহম্মেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, বিলাসবহুল বাড়ি, গাড়ি, দুটি ইটভাটার মালিকানা এবং গভীর নলকূপ দেওয়ার নামে জনসাধারণের কাছ থেকে টাকা আদায় সম্পর্কিত অভিযোগের বিষয়ে রেকর্ডপত্রসহ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জে উপস্থিত হয়ে বক্তব্য দিতে নোটিশ জারি করা হয়।

কিন্তু মাসুম আহম্মেদ কমিশনে উপস্থিত হয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য না দিয়ে কমিশনের আইনকে অবজ্ঞা করেছেন। যা দুর্নীতি দমন কমিশনের আইনি কার্যক্রমে বাধা তথা সরকারি কাজে বাধার শামিল। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, মাসুম আহম্মেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নোটিশ জারি করা হয়েছিলো। কিন্তু তিনি কমিশনে উপস্থিত না হয়ে আইনকে অবজ্ঞা করেছেন। সেই সঙ্গে তিনি সরকারি কাজেও বাধা দিয়েছেন। যার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort