বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আড়াই লাখ

  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪.০৪ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড বন্দর রূপালি আবাসিক এলাকায় বিশটি বাড়ির দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  এসময় বাড়ির মালিকদের আড়াই লাখ টাকা জরিমানাসহ অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান রাইজার জব্দ করে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ আগষ্ট) নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন জানান, বাড়ির মালিকরা তিতাস কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে নির্ধারিত বৈধ সংযোগ থেকে অবৈধভাবে দুই থেকে তিন গুণ চুলা ব্যবহার করে আসছেন।
ফলে আশপাশের বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন এবং সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমান রাজস্ব আয় থেকে। এ কারণে বিশটি বাড়ির সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ চুলার পরিমান অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কো. লি. এর সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, রূপালি আবাসিক এলাকার প্রতিটি বাড়িতেই অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগ দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort