মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা দাবি

  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১১ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

বন্দরে ১০ মাসের অন্তসত্ত্বা তাবাসুম বিন তানহা আক্তার (১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (৬ সেপ্টম্বর) রাতে বন্দর থানার ২৫নং ওয়ার্ডের দক্ষিন লক্ষলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) সকালে লাশ দেখাতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম হট্টগোলে সৃষ্টি হয়।

এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে লাশ বাড়িতে ফেলে কৌশলে পালিয়ে গেছে স্বামী আরিফুল ইসলাম বাবু ও তাঁর পরিবারের লোকজন। বন্দর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।

নিহতের পরিবারের অভিযোগ তাবাসুম বিন তানহাকে গলাটিপে হত্যা করেছে স্বামী ও তাঁর পরিবার। নিহত গৃহবধূ বন্দর ইউপির তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের বড় বোন তানু জানান, একবছর আগে তানহার বিয়ে হয়। ৯ সেপ্টেম্বর তার ডেলিমারির সময় নির্ধারিত ছিলো। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আমাদের জানিয়েছে আমার স্ট্রোক করে মারা গেছে।

এ খবর পেয়ে বাড়িতে এসে আমার বোনের লাশ দেখতে চাইলে তারা লাশ দেখতে দিচ্ছিলো। জোর করে লাশ দেখতে চাইলে বোনের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন আমাদের মারধরের চেষ্টা চালায়। আমার বোনের গলায় দাগ রয়েছে এবং জিব্বায় কামড়।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, ঘটনাস্থলে এসআই মফিজুল ইসলামকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্নহত্যা করেছে। গলায় ফাঁসির আলামত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort