সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বন্দরে অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়ে ১০ লাখ টাকা ক্ষতি সাধন (ছবি)

  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১.২৩ পিএম
  • ১১৭ বার পড়া হয়েছে

বন্দর(নারায়নগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ- বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে বন্দর রেললাইন লাইন শাহজালাল মাদ্রাসা পাশে গড়ে উঠা দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থদের দাবি

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় জামায়াত নেতা কালাম জানান, দুপুরে জুম্মার নামাজের পূর্বে হঠাৎ করে বন্দর রেললাইন সড়কের পাশে হোসিয়ারী দোকানের নিচ থেকে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে রুবেল,শাহজাহান,জুলহাসসের ৩ টি হোসিয়ারীর দোকানে থাকা বিভিন্ন মেশিনারী,থান কাপড় ও একটি রিক্সার গ্যারেজ এবং বাধন বিরিয়ানী হাউজ নামে আরো একটি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক সূত্রে জানা গেছে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশনের সাব ইন্সপেক্টর ফারুক মিয়া জানান, আগুনের খবর পেয়ে ‘আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হতে পারে । তদন্তের পর ক্ষয় ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort