মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১১.০৭ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখে বাদ জুম্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্দর এলাকাবাসী ফিলিস্তিনের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছেন।

১৭ মে দুপুর ২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, সচেতন তরুণ সমাজ ও বন্দর এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে দাঁড়িয়েছি সেই মুসলিম ভাইদের রক্তের বিচার চাইতে। আমরা মুসলিম ভাইদের হত্যার বিচার চাই। বহুরূপী কিছু মানুষ মানবতার কথা বলে, শান্তির কথা বলে। যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হলো তারা শান্তির কথা বলতে শুরু করলো, মানবাধিকারের কথা বললো, অধিকারের কথা বললো। যখনই ফিলিস্তিনের কথা আসল তারা নিশ্চুপ হয়ে গেল। গাজার বুকে সাধারণ জনগণ, অবুঝ শিশুর রক্ত ঝরছে, মায়ের বুক থেকে সন্তান হচ্ছে খালি, রক্তাক্ত হচ্ছে ওই দেশের মাটি। আমরা এ আগ্রাসনের এবং গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। ফিলিস্তিনীরা শুধু একা হয়, ফিলিস্তিনের সাথে ১৯০ কোটি মুসলিম আছে। মুসলিমরা ভীতু নয়, বুকের তাজা রক্ত দিতে পারে, ফিলিস্তিন স্বাধীন হবেই হবে, ইনশাআল্লাহ।

এতে বক্তব্য রাখেন, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জাকির হোসেন কাসেমী, মারুফ রায়হান, কাজী শাহীন, মাহফুজুর রহমান, আজিম পাঠান, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মুশফিক, শাওন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort