বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

ফিলিস্তিনের পক্ষ নিলে যদি দাদা নারাজ হয় : মাওলানা আউয়াল

  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৩.৫৭ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ হেফাজতে ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও ডিআইট মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, আমাদের এখানে তেমন কিছু করার নেই। ইসরায়েলকে মদদ দিচ্ছে আমেরিকা। আমাদের দেশের সরকার চায় আমেরিকার সমর্থন। সে কী করে ফিলিস্তিনের পক্ষে কথা বলবে? স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন ফিলিস্তিনের পক্ষ নিলে যদি দাদা নারাজ হয়ে যায়।

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর শহরের ডিআইটি মসজিদের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন । পরে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

সেখানে মাওলানা আব্দুল আওয়াল বলেন, মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। নয়ত কেয়ামতের ময়দানে নবীর কাতারে তোমার নাম থাকবে না। তুমি বারবার বলেছ মদিনা সনদের চলবে। সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হলে তাদের পক্ষে দাঁড়াতে হবে, নইলে কেয়ামতের ময়দানে তুমি আমার উম্মত হতে পারবে না এটা নবী বলেছেন। কেয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর রাসূলের কাছে যেতে হবে।

তিনি বলেন, মুসলমানদের পক্ষে কাজ করতে ব্যার্থ হলে মুসলমানেরাই তোমাকে গদি থেকে টেনে নামিয়ে দেবে। আগামীকাল বায়তুল মোকাররম থেকে সংহতি মিছিল হবে। ইসলামের জন্য কথা বলতে গিয়ে এই নেতারা কারানির্যাতিত হয়েছেন। জেলখানায় আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে সেটি মামুনুল হককে দেখলেই আমরা বুঝতে পারি। আলেমদের নির্যাতন করে কেউ টিকতে পারেনি। আমি আবেদন জানাবো, তাদের সবাইকে মুক্তি দিন।

বিক্ষোভ সমাবেশে জেলা ও মহানগর হেফাজতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort