বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে বাংলাদেশের মুজাহিদেরা প্রস্তুত : মাওলানা ফেরদাউস

  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৩.৫৬ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের নব কমিটির সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে বাংলাদেশের মুজাহিদেরা প্রস্তুত। আপনারা সিদ্ধান্ত নিন, আমরা কার নেতৃত্বে যাবো।

 

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর শহরের ডিআইটি মসজিদের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন । পরে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জে আব্দুল আউয়াল সাহেবের নেতৃত্বে ফিলিস্তিন যাওয়ার জন্য লক্ষ মুজাহিদ প্রস্তুত। যারা ক্ষমতায় বসে আছে, জনগণ কী তাদের বসিয়েছে? তারা দিনের ভোট রাতে চুরি করে, তলে তলে অনেক কিছু করে। হেফাজতের কোনো ফান্ড নেই। এত এত লোক এসেছে এখানে এক টাকাও খরচ হয়নি।

 

তিনি আরও বলেন, আপনার মুজাহিদ আছে। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীকে বলি, আমরা ফিলিস্তিনে যেতে চাই। ক্ষমতায় থাকতে চাইলে জনগণের এই দাবি বুঝতে চেষ্টা করুন। আসল নেতাকে কারারুদ্ধ করে রেখেছেন। মামুনুল হককে মুক্ত করে দিন আর কোনো নেতা লাগবে না। মামুনুল হকের নেতৃত্বে আমরা সশস্ত্র যুদ্ধ করতে চাই। আমরা কারও রক্তচক্ষু কারও ধমককে ভয় পাই না। এতদিন শুনেছি খেলার কথা এখন শুনি ফাটাফাটির কথা। কাদের বিরুদ্ধে খেলবেন পরিষ্কার না। আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, ফাটাফাটি করতে চাই।

 

বিক্ষোভ সমাবেশে হেফাজতের ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল আউয়ালসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort