বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

ফতুল্লা রেল স্টেশনে ছুরিকাঘাতে কিশোর খুন

  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.০৬ এএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

ছুরিকাঘাতে ১৪ বছর বয়সী এক কিশোর খুন হয়েছে। স্থানীয়রা বলছেন, কিশোরদের দু’ গ্রুপের সংঘর্ষের মাঝে পরে এই হত্যাকান্ড।
ফতুল্লার রেলস্টেশনের প্লাট ফর্ম মসজিদের পেছনে শনিবার (২৫ জুন) রাত সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত কিশোরের নাম সাকিব (১৪)। দাপা রেলস্টেশন সংলগ্ন ওহাবের বাড়ীর ভাড়াটিয়া রুবেল (সুমন) মিয়ার পুত্র। বেশ কিছুদিন যাবত ময়লা পরিস্কারের কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, ২৫ জুন রাত সাড়ে দশটার দিকে ১৫/১৭ বছর বয়সীদের একটি দল আাজাদ মিয়ার বাড়ীর পেছনের রাস্তায় ফতুল্লার রেলস্টেশন প্লাট ফর্ম মসজিদের পেছনের গলিতে নিহত সাকিবকে মারধরসহ ছুরিকাঘাত করে। নিহতের বড় ভাই তা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে হামলাকারীদের কবল থেকে তার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাকিবকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় যুবক খোকন জানান, গলি দিয়ে হেটে আসার পথে আলীগঞ্জের এক গ্রুপের সাথে ওই এলাকার মেম্বার বাড়ীর গলির পোলাপানদের সাথে মারামারি হচ্ছিলো। নিহত সাকিব সে দুই গ্রুপের মারামারির মধ্যে হামলার শিকার হয়। মেম্বার বাড়ীর পোলাপান তাকেও মারধর করে এবং সাকিব কে ছুরিকাঘাত করে।

হত্যাকন্ডের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort