মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসিকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ ভাঙ্গায় সাংবাদিকদের অবরুদ্ধ করে মোবাইল-ক্যামেরা কেড়ে নেওয়া ও ভিডিও মুছে ফেলার অভিযোগ সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন আড়াইহাজারে গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অপরাধ দমনে নারায়ণগঞ্জ এসপির কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার -১২২, অভিযান চলবে: এসপি সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে

ফতুল্লা পাইলট স্কুল এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১০.৩৪ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে স্কুলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ চার বছর ধরে পোস্ট অফিস রোডে অবস্থিত ইউজডম, পপুলার ডাইং, দীপ্তি ডাইং, মদিনা ডাইংসহ অন্যান্য ডাইং ফ্যাক্টরীর ক্যামিকেল মিশ্রিত বর্জ্য পানি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে জলাবদ্ধতার বিষয়টি জানালেও কোন সমাধান করেনি।
এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের শিার্থী, পথচারী ড্রেনে পরে গুরুতর আহত হয়েছেন। বিষাক্ত পানির কারণে চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন এবং ইউপি সদস্য আঃ বাতেনকে একাধিক বার জানালেও তাঁরা সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেয়নি। এই সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও ৫ আসনের সাংসদ সেলিম ওসমানের হস্তপে কামনা করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এস এম হুমায়ূন কবির, খোকন প্রধান, মো. হানিফ, রিয়াজুল ইসলাম, তাইজুল ইসলাম, আক্তার হোসেন, আবুল কালাম, হুমায়ূন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort