শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

ফতুল্লা থানার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৪.৩২ এএম
  • ৪৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

 

রোববার (১১ জুন) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামীদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সাথে তাদেরকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ফতুল্লার মাসদাইর এলাকার শফি উদ্দিনের ছেলে সুমন, ফকির হোসেনের ছেলে বাসার ও শাহী সাহেবের ছেলে মাসুদ।

জরিমানার টাকার মধ্যে ২০ হাজার টাকা মামলা পরিচালনার খরচ হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকী টাকা ভুক্তভোগীর পরিবারকে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার ফজলা ওরফে ফজলা হকের দুই ছেলে মো. ফারুক ও লিটন ওরফ পচা লিটন বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

 

এর সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আসামীদের অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

আদালতের পাবরিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০০৫ সালের ২৬ জুন পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লার মাসদাইর এলাকায় আনোয়ার হোসেন বিন্দুকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার আগে তিনি অভিযুক্তদের নাম বলে যান। পরে এই ঘটনায় তার মা বকুল বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort