সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ফতুল্লায় রাতভর কিশোরীকে ধর্ষণ

  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২, ৪.৪৪ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

বিয়ের কথা বলে রাতভর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

ফতুল্লা মডেল থানার পাগলা পশ্চিম দেলপাড়া এলাকায় শুক্রবার (১ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ২ জুলাই দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, বিগত পাঁচ বছর ধরে বাদীর মেয়ে তাঁর বোনের বাড়ী ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকায় বসবাস করে আসছে। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে আওলাদ হোসেনের পুত্র অভিযুক্ত ইমরুল (১৮) প্রায় সময় তার বোনের বাসায় যাতায়াত করতো এবং বাদীর মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়া সহ কু- প্রস্তাব দিতো। বাদীর মেয়ে বিষয়টি পরিবারের সকল সদস্যদেরকে জানায়। এ নিয়ে বাদী সহ পরিবারের অপর সদস্যরা অভিযুক্ত ইমরুলকে এ থেকে বিরত থাকার জন্য বলে। কিন্তু ইমরুল কোন কর্ণপাত না করে বাদীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রস্তাব দেয়। শুক্রবার রাত নয়টার দিকে বাদীর বোন ও বোন জামাই বাসায় না থাকায় অভিযুক্ত ইমরুল বাদীর কিশোরী মেয়েকে বিয়ের কথা বলে নিজেদের বাড়ীর তৃতীয় তলার ছাদের সিড়ি কোটার মধ্যে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে রাত নয়টা থেকে ভোর ৫ টা পর্যন্ত একাধিকবার ধর্ষন করে। পরে কিশোরীকে বিয়ে করবে না বলে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, কিশোরীকে ধর্ষনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort