সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, স্কুল ছাত্রী অন্ত:সত্ত্বা

  • আপডেট সময় শনিবার, ১ জুলাই, ২০২৩, ১০.০৯ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করার ফলে স্কুল পড়ুয়া দশম শ্রেনীর ছাত্রী আট মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে ভুক্তভোগীর অভিযোগ।

অভিযুক্ত যুবক ফতুল্লা মডেল থানার কাশিপুর মধ্যপাড়া জেলেপাড়ার স্বপন রাজবংশীর পুত্র সৌরভ রাজবংশী (১৯)।

 

ভুক্তভোগী স্কুল ছাত্রীটি জানায়, অভিযুক্ত যুবক সৌরভ রাজবংশী সম্পর্কে তার মামাতো ভাই। আত্মীয়তার সুবাদে তাদের উভয়ের বাড়ীতে প্রায় সময় আসা যাওয়া হতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং অভিযুক্ত সৌরভ রাজবংশী তাকে বিয়ের প্রলোভন দেখায়।

গত বছরের অক্টোবর মাসের ১৫ তারিখে অনুষ্ঠিতব্য কালী পূজায় আত্মীয় হিসেবে বাদীকে সৌরভ রাজবংশী তাদের বাসায় নিমন্ত্রণ করে। সেদিন ওই বাসাতেই রাত্রী যাপন করে।

 

অভিযুক্তের বোনের সাথে রাতে ঘুমিয়ে পড়ে। রাত দুইটার দিকে অভিযুক্ত সৌরভ তাকে ঘুম থেকে ডেকে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথম বারের মতো শারিরীক সম্পর্ক করে।

 

এরপর থেকে সময় সুযোগ হলে প্রায় সময় তাদের মধ্যে শারিরীক সম্পর্ক হয়। বিয়ের কথা বললে সে এড়িয়ে চলতে শুরু করে। এরই মধ্যে সে অন্ত:স্বত্ত্বা হয়ে পড়ে। এ নিয়ে পরিবারের লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হলে তাদের কে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়া হচ্ছে।

এ বিষয় নিয়ে গত ৭-৮ দিন পূর্বে থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেন নি। তাকে ফোন দেয়া হলেও সে একটি বারের জন্য হলেও তদন্তে আসেনি এবং পদক্ষেপ গ্রহন করেন নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানিয়েছেন, অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort