সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ফতুল্লায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৪.০৯ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

ফতুল্লায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন (৩৭) দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। ২০০৪ সালে ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আমির হোসেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ফতুল্লা থানার উত্তর হাজীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমির হোসেন নারায়ণগঞ্জের বন্দর থানার ইস্পাহানি এলাকার বাসিন্দা আকতার হোসেনের ছেলে।

 

র‌্যাব ১১-এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি আমির হোসেনকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ২০০৪ সালের ১০ এপ্রিল রাতে ভিকটিম (১৩) (একজন গার্মেন্টস কর্মী) তার কর্মস্থল থেকে ফেরার পথে ফতুল্লা থানার কাইয়ুমপুরের রহমান গার্মেন্টসের সামনে রাস্তায় পৌঁছালে আসামি আমির হোসেন তার সহযোগীদের সাহায্যে ভিকটিমের পথরোধ করে মুখ চেপে ধরেন এবং হাত-পা বেঁধে পাশের পিঠালিপুল রহমান ডাইংয়ের পূর্ব পাশে আসামির ভাড়া করা মেছে নিয়ে যান।

একপর্যায়ে ভিকটিমকে আসামি আমির হোসেনসহ তার সহযোগীরা মিলে পালাক্রমে ধর্ষণ করেন। অতঃপর আমির হোসেন ও সঙ্গীয় এজাহারনামীয় পলাতক আসামিরা ভিকটিমকে ঘটনার কথা প্রকাশ না করার জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখান এবং হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

পরে এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত চক্রের হোতা আমির হোসেনসহ সঙ্গীয় আসামিরা কৌশলে আত্মগোপনে থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort