শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে গ্রেপ্তার ১, জামিনে অনেকে নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক নওগাঁর মান্দা উপজেলায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার মান্দায় পুলিশের বিশেষ অভিযান: ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার, গ্রেপ্তার ১ ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি

ফতুল্লায় গ্যাস লাইনে লিকেজ, মা-মেয়ে দগ্ধ

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৩.৩৮ এএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ফতুল্লায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন শনিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটায় ফতুল্লার লালপুর আলামিন বাগ এলাকায় পুলিশ সদস্য সারোয়ার জাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সিরাজগঞ্জ জেলার শাহাজাতপুর থানার কইজুরী গ্রামের অটোরিকশা চালক মনির হোসেনের স্ত্রী নারগিস (২৬) ও তাদের শিশু মেয়ে মরিয়ম (৪)।

মনির হোসেন জানান, রাতে অটোরিকশা চালাতে বাইরে ছিলাম। খবর পেয়ে বাসায় এসে দেখি নারগিস ও মেয়ে মরিয়ম আগুনে পুড়ে চিৎকার করছে। তখন আশপাশের লোকজন নিয়ে প্রথমে তাদের দুজনকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে নারগিসের অবস্থা আশঙ্কাজনক। তার ধারণা ঘরের সামনে রান্না ঘর থেকে গ্যাস লাইন লিকেজ হয়ে রুমে জমাট হয়েছিল। সেই গ্যাস থেকে আগুন ধরে লেপ তুষক পুড়ে মা—মেয়ে দগ্ধ হয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, আগুনের ঘটনায় মা নার্গিস আক্তার ৭০ শতাংশ ও মেয়ে মরিয়ম ৫৫ শতাংশ দগ্ধ। দুইজনকেই আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort