বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ফতুল্লায় ওজনে কম দিয়ে প্রতারণা, প্রতারক চক্রের ১ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৩.৩২ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় রাজনৈতিক নেতা, পুলিশ ও বিশেষ পেশার নামধারীদের যোগসাজশে প্রায় এক যুগ ধরে ব্যবসায়ীদের সাথে ওজনে কম দিয়ে রড ব্যবসা করেছে আসছে একটি প্রতারক চক্র। তারা প্রশাসন ও বিশেষ পেশার লোকজনের সহযোগীতায় এ প্রতারনা করে আসায় কেউ টু শব্দ করতে পারেনি।

শনিবার রাতে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হকের নেতৃত্বে একটি টিম ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি রডসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে। এনিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

গ্রেপ্তারকৃত প্রতারক আলম (৫৫) রাজধানীর শ্যামপুর পোস্তগোলা হাফেজনগর এলাকার করিম উল্লার বাগের বাসিন্দা। এঘটনায় ১০জনের বিরুদ্ধে মামলা করেছে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী। পলাতক আসামীরা হলো- আব্দুল করিম, রাজিব, সুলতান, আক্তার, জসিম, মোস্তফা, রাসেল, আলমাছ ও শাহীন।

জানা যায়, মামলার বাদী শহিদুল ইসলাম বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শরিয়তপুরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পাগলা মুন্সিখোলার কুমিল্লা স্টিল হাউজ নামক একটি রডের দোকান থেকে একুশ টন রড ক্রয় করে। কিন্ত শরিয়তপুর নিয়ে স্কেলে মেপে দেখে দেখেতে পায় তাকে আড়াই টন রড ওজনে কম দেওয়া হয়েছে। যার মূল্য দুই লাখ টাকা।

 

ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, পাগলা এলাকা থেকে দেশের বিভিন্ন জেলায় রড, সিমেন্টসহ নির্মান সামগ্রী পাইকারী দরে ক্রয় করে নিয়ে যায় ক্রেতারা। এ ব্যবসায়ী অঞ্চলে প্রায় এক যুগ ধরে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে।

তারা ক্রেতাদের ভাল পন্য কম দামে দেয়ার প্রলোভন দেখিয়ে ক্রয়কৃত পন্য ওজনে কম দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলে তাকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়া হয়।

তিনি আরো জানান, প্রতারক চক্রের এক সদস্যকে ট্রাক ভর্তি রডসহ গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort