শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় আওয়ামীলীগের ৪ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৮.০০ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের ছেলে নাজমুল হাসান সাজনসহ আওয়ামী লীগের ৪ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্তার হোসেন নামের এক ব্যক্তি। অভিযুক্ত অন্যরা হলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন ও যুবলীগ নেতা আমজাদ। অভিযোগকারী আক্তার ফতুল্লা এলাকার চৌধুরী বাড়ির মৃত আলাউদ্দিন বেপারীর পুত্র।

লিখিত অভিযোগে আক্তার হোসেন দাবি করেন, দুই বছর পূর্বে আমার মা মারা যাওয়ার আগে বক্তাবলী মৌজায় ৭ শতাংশ জমি রেখে যান। যার খরিদাসূত্রে আমি মালিক হই। একই জমির সাথে আমার বোন রিনা বেগম খরিদা সূত্রে ৩ শতাংশ জমির মালিক হয়। আমার প্রতিবেশী মাহবুব ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন একই দাগে ৫ শতাংশ জমি ক্রয় করে। আশরাফুর ও আসাদুর নামের আরও দুই ব্যক্তি একই তফসিলভুক্ত জমির সাড়ে ৪ শতাংশ জমি ক্রয় করে। মো. বাবুল ওরফে ওসমান গনি ১০ ও আক্কাস আলী নামের আরও এক ব্যক্তি সাড়ে ৯ শতাংশ জমি ক্রয় করে ওই তফসিলভুক্ত জমিতে। কিন্তু নাজমুল হাসান সাজন, রেহান শরিফ বিন্দু, আমজাদ হোসেন ও আমজাদ গংরা ওই জমি জোরপূর্বক দখলের জন্য মরিয়া হয়ে উঠে। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে আদালতে দু’টি মামলা চলমান আছে। কিন্তু আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের জমির প্রায় সাড়ে ১৯ শতাংশ জমি জোরপূর্বক মাটি ভরাট করে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। বিবাদিরা লুৎফর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ১৯ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে লিখে নিয়ে আমাদের জমি দখলের চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort