বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৫২ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় হামিদ ফ্যাশন নামের পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক ওই বিক্ষোভ করেন।

এতে সড়কে উভয় দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সংবাদ পেয়ে সকাল পৌনে ১১ টার দিকে সেনাবাহিনী , পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের সাথে কথা বলে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

পোশাক কারখানার শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত দুই মাস যাবৎ বেতন দিচ্ছেনা।

আজ (বৃহস্পতিবার) বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও সকাল সাড়ে সাতটার দিকে যখন শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেন তখন তাদের জানানো হয় আজ বেতন দিবেনা মালিক কতৃপক্ষ। এতে করে শ্রমিকরা সকাল ৮ টার দিকে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কে বিক্ষোভ করে।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ জানান, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সকাল পৌনে১১ টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি আরো জানান, সংবাদ পেয়ে সেনাবাহিনী,পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মালিকপক্ষের সাথে তারা আলোচনায় বসেন। শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ সহ ১১ দফা দাবী পেশ করেন। তাদের দাবীর পরিপ্রেক্ষিতে চলতি মাসের ২৬ তারিখে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে। এবং অপর দাবী নিয়ে ২৮ তারিখ কারখানার মালিকের সাথে বসা হবে। যদি সেদিন না নসা হয় তাহলে ২৯ তারিখ বসে শ্রমিকদের বাকী দাবী নিয়ে আলোচনায় আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort