বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

ফতুল্লায় ফায়ার সার্ভিসের গাড়ি খাদে

  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৪.০১ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আগুন নিভাতে যাওয়ার পথে ফায়ার সাভিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার পাগলা নৌবাহিনী ক্যাম্পের বিপরীতের খাদে বিসিক ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপক গাড়িটি পড়ে যায়।

এসময় স্টেশন অফিসার সুমন গুরুতর আহত হয়। তখন সাথে থাকা চালকসহ অন্যান্য কর্মীরা কোন মতে প্রানে রক্ষা পায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হারেস সিকদার জানান, পাগলা তালতলা এলাকায় কোন একটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে আগুন নিভাতে যাচ্ছিল। ধারনা করা হচ্ছে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অগ্নি নির্বাপক কর্মীদের নিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এসময় স্টেশন অফিসার সুমন আহত হয়। তখন সাথে থাকা চালকসহ অন্যরা লাফিয়ে পড়ে রক্ষা পায়। এরপর তারাই স্টেশন অফিসারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িটি কয়েকটি পল্টি খেয়ে খাদের পানিতে পড়ে ধুমড়ে মুচড়ে যায়।

ফতুল্লার বিসিক স্টেশনের ফায়ার ফাইটার এহসানুল হক জানান, স্টেশন অফিসার আহত হয়েছে তাকে শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। খাদে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort