মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

ফতুল্লায় নিখোঁজ অটো রিকশা চালকের লাশ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৫.০০ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুইদিন পর রাজু (১৭) নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অটোরিক্সা চালক রাজু ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার সিরাজ মিয়ার ভাড়াটিয়া মৃত মোক্তার আহম্মদের পুত্র।

সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

 

অটোরিক্সা গ্যারেজ মালিক বাবুল জানায়, মঙ্গলবার রাতের প্রথম তারাবি নামাজের পর রাত ১০টার দিকে নিহত রাজু গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। বুধবার সকাল বেলা গ্যারজে ফিরে আসার কথা থাকলে ও সে আর ফিরে আসেনি। পরবরর্তীতে সারাদিন ফিরে না আসায় রাতে থানায় গেলে সকালে এসে সাধারন ডায়েরী করার পরামর্শ দেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে থানায় এসে জানা যায় যে, পিলকুনী কবরস্থানে একটি লাশ পাওয়া গেছে। সংবাদ পেয়ে সেখানে গিয়ে নিহত রাজুর লাশ শনাক্ত করে পরিবারের সদস্যরা।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান,ধারনা করা হচ্ছে ছিনতাইরকারীরা রাজু কে হত্যা করে ফেলে রেখে তার মিশুক গাড়ী ছিনতাই করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। লাশটিতে পচন ধরায় কিভাবে হত্যা করা হয়েছে তা বুঝা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে। ছিনতাই হওয়া মিশুক উদ্ধার সহ ছিনতাইকারীদের চিন্থিত করে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort