বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

প্রতিবেশীদের সাথে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩.৩৩ এএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

প্রতিবেশীদের সাথে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যা করেছে এক গৃহবধু। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ফতুল্লা কুতুবপুরের পশ্চিম দেলপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কান্তি।

নিহত গৃহবধুর নাম ফাতেমা আক্তার (৪৭)। সে পশ্চিম দেলপাড়া শিমুলবাগের খোকন মজুমদারের স্ত্রী। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী একটি স্পন্স স্যান্ডেল কারখানায় কাজ করে। সোমবার বিকেল পাঁচটার দিকে সে নিজ কর্মস্থলে চলে যায়। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সে বাসায় এসে দেখতে পায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো তার স্ত্রীর ঝুলন্ত দেহ। তখন সে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাদের সহায়তায় ঝুলন্ত দেহ নিচে নামিয়ে আনে। আশপাশের লোকজন বাদীকে জানায় ফজর নামাজ শেষে তার স্ত্রী হাটতে বের হয়েছিলো। পরে সাড়ে ছয়টার দিকে নিজ বাসায় ফিরে আসে। বাদীর ধারনা সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটার মধ্যে তার স্ত্রী আত্নহত্যা করেছে। স্থানীয় কলহের কারনে তার স্ত্রী বেশ কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলো। ধারনা করা হচ্ছে স্থানীয় কলহে মানসিক চাপের কারনেই সে আত্নহত্যা করেছ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কান্তি জানায়, নিহত গৃহবধু ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে নিহতের স্বামী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort