সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, দেড় মাসের অন্তঃসত্ত্বা

  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩.৩১ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রবিবার (১৭ জুলাই) ভোরের দিকে তাকে ফতুল্লা মডেল থানার ভুইগড় কড়ইতলা এলাকা থেকে আটক করা হয়।

আককৃত যুবকের নাম কুমার নন্দী (৩০)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুরের মনিন্দ্র নন্দ্রীর ছেলে ও ফতুল্লা ভুইগড় কড়ইতলার আব্বাসের বাড়ীর ভাড়াটিয়া।

এর আগে ১৭ জুলাই রবিবার রাত ১টায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে তার প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ্য করেন, বাদীর স্বামী একজন রাজমিস্ত্রী এবং সে নিজে পোষাক কারখানার শ্রমিক। তার প্রতিবন্ধী মেয়েও স্থানীয় একটি হোসিয়ারী কারখানায় চাকুরী করতো। অভিযুক্ত ধর্ষক একই হোসিয়ারীতে কাজ করে আসছিলো। চলতি বছরের ১৪ মে রাত সাড়ে ৮টায় হোসিয়ারী কারখানা ছুটি হওয়ার পর অভিযুক্ত ধর্ষক তার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে চকলেট, চিপস্সহ বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে দেওয়ার কথা বলে নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষন করে। এবং বিষয়টি কাউকে না বলার জন্য হত্যা করার হুমকি দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। চলতি মাসের ৬ তারিখে বাদীর মেয়ের পেটের ব্যথা শুরু হলে তাকে ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হয়। ডাক্তার তখন জানায় বাদীর কিশোরী মেয়ে দেড় মাসের অন্তঃসত্ত্বা। তখন মেয়েকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে সব কিছু খুলে বলে। এবং শুক্রবার (১৫ জুলাই) বাদীর প্রতিবন্ধী মেয়ে অভিযুক্তকে সনাক্ত করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানায়, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort