শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার পানির সংকট কাটাতে নাসিকের নতুন উদ্যোগ, বসছে ৫৪ সাব-মার্সিবল পাম্প কারাগারের পাশে ঝুটের গুদাম ও করাতকলে ভয়াবহ আগুন জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার ৩নং পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী

পিএসএল প্লেঅফে সাকিব-মিরাজদের প্রতিপক্ষ কারা?

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১.৫১ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

ইসলামাবাদের ৭৯ রানের বড় এক জয়ে শেষ হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–এর লিগ পর্বের খেলা। করাচি কিংসকে গতকালের ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে ইসলামাবাদ নিশ্চিত করেছে পিএসএলের এবারের আসরে লিগ পর্বে শীর্ষ দুইয়ে থাকছে তারা। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে প্লে-অফের লাইনআপও।

এবারের পিএসএলের প্লে-অফে যাচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস এবং লাহোর কালান্দার্স। পিএসএল ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অফ মিস করছে পেশোয়ার জালমি। আর এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জা নিয়ে সবার আগে বিদায় নিয়েছে মুলতান সুলতানস।

প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে শীর্ষ দুইয়ে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড। ২১ মে তারিখে হবে সেই ম্যাচ। পরদিন ২২ তারিখ এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের লাহোর কালান্দার্স। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ করাচি কিংস।

গত ম্যাচেই লাহোরের হয়ে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। ম্যাচে মলিন পারফরম্যান্স করলেও সাকিবের দল লাহোর ঠিকই জয় তুলে এনেছিল। সেই সুবাদেই তারা জায়গা করে নিয়েছে প্লে-অফে। আর তারপরেই তারা দলে টানে মেহেদি মিরাজকে।

২২ তারিখ করাচির বিপক্ষে জিতলে লাহোর চলে যাবে ২৩ তারিখের দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইসলামাবাদ-কোয়েটা ম্যাচে হেরে যাওয়া দল। সেই ম্যাচে জিতলে লাহোর যাবে ২৫ তারিখের ফাইনালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort