মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

পাকিস্তান থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ, প্রস্তুত শ্রীলঙ্কা

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩, ৪.৪৪ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আগামী সভায় এশিয়া কাপ কোথায় হবে সেটার সিদ্ধান্ত পাকিস্তানকে জানিয়ে দেওয়া হবে।

দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২৩ এশিয়া কাপের আয়োজক হবে শ্রীলঙ্কা। সেখানে হলে পাকিস্তান এবারের এশিয়া কাপে নাও খেলতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে হবে এশিয়া কাপ। পাকিস্তান না খেললে পঞ্চম দল হিসেবে কাদের নেওয়া হবে সেটা পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।

এদিকে ২০২৩ এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত শ্রীলঙ্কাও। এ বিষয়ে ক্রিকবাজকে শ্রীলঙ্কা ক্রিকেটের একজন কর্মকর্তা বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট শর্ট নোটিশে এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত আছে। সিদ্ধান্তটা এসিসির ওপর। তারা আমাদের আয়োজনের দায়িত্ব দিলে আমরা প্রস্তুত আছি। এশিয়া কাপের বিষয়ে আমরা বিসিসিআই’র সঙ্গে আছে। তারা যে সিদ্ধান্ত নিবে সেটার সঙ্গে আছি।’

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখানেই এশিয়া কাপ-২০২৩ এর ভাগ্য নির্ধারিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort