মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

পরকিয়া প্রেমের টানে স্বামী সন্তান ছেড়ে পালিয়েছে নিপা    

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ১১.০৩ পিএম
  • ৫৬৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ- পরকিয়া প্রেমের টানে সাজানো সংসার ভেঙ্গে স্বামী সন্তানের মায়া ত্যাগ করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে নিপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ। গত ৬ মে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দূর্গাপ্রসাদ এলাকায় এঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার বছর পূর্বে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দূর্গাপ্রসাদ এলাকার রোমান মিয়ার সঙ্গে একই এলাকার আবুল হাশেমের মেয়ে নিপা আক্তারের বিয়ে হয়। পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ের কাজ ভালভাবেই সম্পন্ন করা হয়। তাদের বিবাহিত জীবনে রোমান-নিপা দম্পতির সংসারে আবিদ হাসান নামে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর নিপার স্বামী রোমান মিয়া সংসারের আয় উপার্জনের জন্য সারাদিন কর্মব্যস্ত থাকার সুবাদে নিপা আক্তার তার বাড়ির পার্শ্ববর্তী ভাড়াটিয়া শান্ত (২২) নামে এক যুবকের প্ররোচনায় তার সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। পরকিয়া প্রেমের বিষয়টি নিপার পরিবারের লোকজন জানতে পেরে নিপাকে পারিবারিকভাবে বুঝিয়ে ভালভাবে সংসার করার পরামর্শ দেয়। কথায় বলে “চোর না শুনে ধর্মের কথা”। প্রেম মানেনা জাত কিংবা অজাত। তাইতো প্রেমের টানে গত ৬ মে শুক্রবার দুপুরে স্বামী রোমানের ঘরে থাকা নগদ ১ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নতুন প্রেমিক শান্তর সঙ্গে পালিয়ে যায় নিপা।
এঘটনার পর নিপাকে খুঁজে পাওয়ার জন্য তার স্বামী রোমান মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরী ও পরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধূ নিপার কথিত প্রেমিক শান্ত উপজেলার মঙ্গলেরগাঁও এলাকার আব্দুর রহমানের ভাড়াটিয়া জয়নাল মিয়ার ছেলে।
এব্যাপারে ভুক্তভোগী রোমান মিয়া জানান থানায় সাধারণ ডায়েরী করায় অভিযুক্ত নিপা আক্তার ও শান্তর পরিবার বিভিন্নভাবে নানান ধরনের হুমকি ধমকি প্রদান করে যাচ্ছে।
সোনারগাঁ থানার (ওসি তদন্ত) সাইফুল ইসলাম সুমন জানান, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় নিপার স্বামী রোমান মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী রোমান মিয়ার পরিবারের জন্য আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort