বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল

নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১.২২ এএম
  • ৩ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬।
রোডশো ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চালক, যাত্রী ও পথচারীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।
নিরাপদ সড়ক, সবার অধিকার—এই বার্তাকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬।
বুধবার সকালে বর্ণাঢ্য রোডশোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এতে জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এবারের দিবসের প্রতিপাদ্য— “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।”
রোডশো শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাহবুবুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপদ সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিআরটিসির প্রশিক্ষণ ব্যবস্থাপক এবং বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল সুজন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জাব্বার এবং বিএনপির মহানগর সদস্যসচিব আবু আল মাসুদ টিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক মেহেদী হাসান, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরসহ বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হলে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পথচারীদেরও সড়ক ব্যবহারে সতর্ক হতে হবে।
তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ জন্য পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort