বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল

বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১.২০ এএম
  • ১ বার পড়া হয়েছে

কখনও বিএনপি নেতা আবার কখনও যুবদল নেতা পরিচয়ে দাবড়িয়ে বেড়ান হাবিবুর রহমান ওরফে জিপু খান (৩৫)। তার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ উঠেছে। সম্প্রতি হাবিবুর রহমান ওরফে জিপু খানের বিরুদ্ধে দৈনিক রুদ্রবার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং ‘শেখ ফারাজ পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড’ (ফারাজ পেপার মিল)-এর মালিক মাসুম শেখের বন্দরের কারখানায় হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় অবস্থিত ফারাজ পেপার মিলে এ ঘটনা ঘটে। চাঁদা না পেয়ে কারখানার গেটে লাথি মারা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির ঘটনায় কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহ বন্দর থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) এবং পরবর্তীতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে জিপু খান বন্দরের নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মালেক মিয়ার ছেলে।
থানায় দায়ের করা মো. সাইফুল্লাহর অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন জিপু খান ফোন করে জানান যে তিনি পণ্য নিয়ে এসেছেন এবং কারখানার গেটে দেখা করতে চান। এরপর গেটে গেলে জিপু খান তাকে হুমকি দিয়ে জানতে চান, কার অনুমতি নিয়ে তিনি সেখানে কারখানা পরিচালনা করছেন। ব্যবসা চালিয়ে যেতে হলে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে বলেও দাবি করেন তিনি।
পরিস্থিতি বুঝতে পেরে সাইফুল্লাহ কারখানার ভেতরে চলে যান। এরপর অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে জিপু খান গেটে দাঁড়িয়ে গালিগালাজ করতে থাকেন এবং কারখানার গেটে লাথি মারেন। এমনকি কারখানায় কাঁচামাল নিয়ে আসা ট্রাকচালকদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার কারণে কারখানায় কাঁচামালবাহী ট্রাক প্রবেশ করতে পারছে না, যার ফলে কারখানাটির উৎপাদন কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে জিপু খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবারই তিনি ফোনকল কেটে দেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স এবং যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort