বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

নুসরাতকে প্রেম নিবেদন যুবকের, দিলেন বিয়ের প্রস্তাবও

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১০.৩৮ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

তারকাদের মন জিতে নিতে কত কিছুই না করেন অনুরাগীরা। কেউ ফুল পাঠান, কেউবা রক্ত দিয়ে চিঠি লেখেন। এছাড়া বিভিন্ন উপহার তো থাকেই। তবে নুসরাত জাহানের এক অনুরাগী যা করলেন, তা দেখে হতবাক নুসরাতও!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা ছবি পোস্ট করেছেন নুসরাত। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত করো।’ আর তা দেখেই নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গেছে। একজন মন্তব্য করেছেন, ‘হঠাৎ কি হলো, কোন ব্যথার কথা বলছেন?’ আর একজন তো সরাসরি নুসরাতকে প্রেম নিবেদন করে বসলেন। তবে শুধু প্রেমই নয়, তাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বিয়ে করবেন আমাকে?’

প্রসঙ্গত, প্রযোজনা সংস্থা খুলেছেন যশ-নুসরাত। নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের চমকে দিয়ে সিনেমার ঘোষণা করলেন তারকা দম্পতি। বাংলায় ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। যার মুখ্য ভূমিকায় স্বামী ও স্ত্রী যশ-নুসরাত। এ সিনেমায় যশকে দেখা যাবে এক পুলিশের ভূমিকায়। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, ‘স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানী। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।’

অপরাধীদের দমন করতে পুলিশের ভূমিকায় যশ কেমন চমক দেন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম সিনেমার নায়িকা নুসরাত জাহান। ‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন অনুরাগীদের। এছাড়া অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এ সিনেমাতে। পরিচালনায় বাবা যাদব। যশ-নুসরাতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort