শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২.২৯ এএম
  • ০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা এনসিপির সভাপতি জুবায়ের সরদার বলেন, “গোটা বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন তাদের পুরোনো ফ্যাসিবাদী তন্ত্রকে আবারও প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তারা জনগণের আস্থা অর্জনের মিথ্যা চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ ভুলে যায়নি তারা কীভাবে সারা দেশে জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগ চালিয়েছে। আমাদের নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ তারই একটি দৃষ্টান্ত। বর্তমান সরকারকে আমরা স্পষ্ট বলতে চাই, জুলাইয়ের অভ্যুত্থানের শক্তির সাথে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। যদি সরকার বা কোনো পক্ষ এই পতিত স্বৈরাচারকে ছাড় দেয়, তবে ছাত্র-জনতা তা কোনোভাবেই মেনে নেবে না।”

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন, “আওয়ামী লীগ স্লোগান দেয়— ‘লীগ আসবে, খুনি হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। আমি এই বক্তব্যকে সমর্থন করি; আমিও মনে করি হাসিনা দেশে আসবে এবং বাংলাদেশ হাসবে। কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, যে ঘোষণায় সারা দেশের মানুষ হেসেছিল। আমরা ছাত্র-জনতা ও আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে সেই রায় কার্যকর করে খুনি হাসিনাকে ফাঁসির কাঠে ঝোলাব, এবং তখনই প্রকৃত অর্থে হাসিনা দেশে আসবে আর বাংলাদেশ হাসবে।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সম্প্রতি বিভিন্ন স্থানে সমন্বয়কদের ওপর হামলা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে এসব তৎপরতার যোগসূত্র রয়েছে বলে দাবি করেন তাঁরা।

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্যসচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সারফারাজ হক সজিব, জেলা যুবশক্তির সাংগঠনিক সম্পাদক নূর জামাল হাসান, মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম।

এ সময় মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ জেলা ও মহানগর এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort