শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে ভারত

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৮.০৮ এএম
  • ৫০৫ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক লাফে শীর্ষে উঠে গেলো ভারতীয় ক্রিকেট দল। ভারতের এই উন্নতিতে অধপতন হয়েছে নিউজিল্যান্ডের। তারা শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গেছে।

ভারত সফরে কানপুর টেস্টে ড্র করতে পারলেও মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি কিউইরা।

মুম্বাই টেস্টে কিউই বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল দারুণ পারফর্ম করলেও দলের বাকি সদস্যরা প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে পারেননি। ব্যাটিং ব্যর্থতার কারণে চতুর্থ ইনিংসে ৫৪০ রানের টার্গেট তাড়ায় নিউজিল্যান্ড হারে ৩৭২ রানে।

কিউইদের বিপক্ষে এই জয়ে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো ভারত। ১২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে নেমে গেছে নিউজিল্যান্ড।

১০৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে ইংল্যান্ড।

৯২, ৮৮, ৮৩, ৭৫ ও ৪৯ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে পাঁচ, ছয়, সাত, আট ও নয় নম্বর পজিশনে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ক্রিকেট দল। ৩১ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বর পজিশনে আছে জিম্বাবুয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort