সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নাসিক ১৯/২০ নং ওয়ার্ডে ও কলাগাছিয়া ইউনিয়নে গ্যাসের জন্য হাহাকার

  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯.৪১ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

২৫ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় মদনগঞ্জস্থীত নাসিম ওসমান সেতু (৩য় শীতলক্ষ্যা সেতু) সংলগ্ন টোল প্লাজার সামনে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলমগীর হোসেন (এমএসসি) ও ১০ টাকার মানব সেবা ও মাদকমুক্ত সমাজ কল্যান সংস্থার সভাপতি মো. রাহাত’র উদ্যোগে আয়োজিত এ সমাবেশ ও মানববন্ধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯/২০ নং ওয়ার্ড ও কলাগাছিয়া ইউনিয়নের আলিনগর, ঘারমোড়া, চুনাভূড়া ও কলাগাছিয়া এলাকাবাসী দীর্ঘ ৩/৪ বছর যাবত গ্যাস পাচ্ছেনা বিধায় গ্যাস পাওয়ার জন্য সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।
আধাঘণ্টা এ মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কেন গ্যাস পাইনা, প্রায় ৪ বছর যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯/২০ নং ওয়ার্ড ও কলাগাছিয়া ইউনিয়নে কোন গ্যাস নেই, গ্যাসের সমস্যায় পরিবার পরিজন নিয়ে আমরা খুব কষ্টে দিনপাত করিতেছি। বেশি দামে লাকরী, এলপি গ্যাস, ইলেকট্রনিক চুলা ক্রয় করার পর ব্যবহার করিতেছি। এরপর অবশিষ্ট টাকা দিয়ে আমাদের সন্তানদের মুখে খাদ্য তুলে দেওয়ার মতো সামর্থ হয়না। আমরা বহুবার এ ব্যাপারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছি এবং পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, সরকার কোন কর্ণপাত করেনি। আমরা অতি দ্রুত আমাদের এলাকায় গ্যাস চাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের প্রতি সদয় হয়ে ১৯/২০ নং ওয়ার্ডে ও কলাগাছিয়া ইউনিয়নে অতি শীঘ্র গ্যাস দেওয়ার ব্যবস্থা করুন, নয়তো এ গ্যাসের ব্যাপারে আমরা প্রয়োজনে উপজেলা অফিস ঘেরাও করিব।

তারা আরো বলেন, আমাদের এলাকার বিগত চার বছরের গ্যাস বিল মওকুফ করতে হইবে। গ্যাস পাইনি বিধায় চার বছরের গ্যাস বিল মওকুফ চাই। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে বহু অভিযোগ করেও কোনো ফলাফল পাইনি। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের জন্য যেন দ্রুত গ্যাসের ব্যবস্থাটা করে দেয়া হয়। গ্যাস নাই, গ্যাস চাই, আমরা গ্যাসের মাধ্যমে পাক করে খেতে চাই। দ্রুত গ্যাসের সমস্যার সমাধান না হলে নারায়ণগঞ্জের তিতাস আঞ্চলিক কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort