বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা : শামীম ওসমান

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৭.১৬ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি এই এলাকার সন্তান। আজ আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে গর্ববোধ করি কারণ যে কোন জায়গা থেকে নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা।

এখানে বহুবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে কিন্তা তারা সফল হয়নি। কিছু কাটা ছেড়া হয়েছে। তবে তারা পারেনি কারণ বাঙালির জাতীয়তাবাদের চেতনায় এ এলাকার মানুষ উদ্বুদ্ধ। বঙ্গবন্ধুর পদচারণা এ এলাকায় এত বেশি ছিল যে মানুষ সচেতন হয়েছে।

 

আমরা ছোট বেলা থেকেই এখানে আসি। কে হিন্দু কে মুসলমান এটা বোঝার উপায় নেই। নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সমাজের ভাল মানুষগুলোকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে চাই।

্সোমবার দিবাগত রাতে শহরের আমলাপাড়া পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এ সময় শামীম ওসমান আরো বলেন, শেখ হাসিনার সাথে বাংলাদেশের ভাগ্য জড়িত। তিনি শুধু আওয়ামী লীগের নেত্রী নন, তিনি বাংলাদেশের অস্তিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু ছিলের স্বাধীনতার অস্তিত্ব আর শেখ হাসিনা বাংলাদেশকে বাঁচিয়ে রাখার অস্তিত্ব। তিনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অসুর সব জায়গায় থাকে রাজনীতিতেও আছে। অসুর কখনও জিতে না এখানেও জিতবে না।

 

তিনি আরও বলেন, বিভিন্ন ধর্ম আছে। প্রতিটা ধর্মই সুন্দর। ধর্ম সবসময় ভাল কথা বলে। কে কতটুকু অন্তর থেকে মানে সেটা দেখার বিষয়। এখানে যারা আছে তাদের প্রতি অনুরোধ করব, মানুষের ভেতর দুটো রুপ একটা খারাপ আরেকটা ভাল। আমাদের ভালটা দিয়ে খারাপটা দাবিয়ে রাখতে হবে। ভুল মানুষ করে। তবে যারা জানার সাথে সাথে সংশোধন করে তখন তারা ভাল মানুষ হয়ে ওঠে।

এসময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort