বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’ প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ শিল্প প্রতিষ্ঠানের চাহিদা পূরণে জব ফেয়ার কার্যকর ভূমিকা রাখছে: ডিসি বন্দরে ওসি আশরাফ বদলি, নতুন দায়িত্বে জামাল উদ্দিন ২৮ জুন সিটি এলাকায় ১ লাখ ৩৯ হাজার শিশু পাবে ভিটামিন ’এ’ ক্যাপসুল নারায়ণগঞ্জে সড়ক ও জনপথের দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে : নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট কর্নিকান্দা একাদশ ৫ গোলে বিজয় পাঠান নগর ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়

নারায়ণগঞ্জে সড়ক ও জনপথের দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে : নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩.০৬ পিএম
  • ১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে বিলবোর্ড, অবৈধ ফুটপাতসহ সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম।

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সড়ক ও জনপথের যেসব জায়গা বে-দখল হয়ে আছে সেইসব উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আমাদের স্থাপনা উদ্ধারের জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছি। জুন মাসে বিভিন্ন কাজের চাপ থাকায় আশা করি জুলাই মাস থেকে আমরা পুরা দমে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারব।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, রুপগঞ্জের তারাবো সড়ক ও জনপথের কোয়ার্টার ও একটি পুকুর রয়েছে। কোয়ার্টারে নিয়ম বহির্ভূতভাবে যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে কোয়ার্টার ছাড়ার জন্য আমরা বলে দিয়েছি এবং অবৈধভাবে যারা পুকুর দখল করেছেন তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সড়ক উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) মোহাম্মদ আহসান উল্যাহ মজুমদার বাদী হয়ে গত ৮ ই জুন ২০২৬ ইং এ রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার স্মারক নাম্বার- ৩৮৯। পুকুর পাড়ে মুরগির খামার যারা করেছে তারা খামার ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন। ডেমরা সেতুর তারাবো প্রান্তে অবৈধভাবে স্থাপনা ও বিলবোর্ড স্থাপনার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। যার স্মারক নাম্বার-৩৯০।

অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, অবৈধ গ্যাস ব্যবহারের বিষয়টি আমাদের নজরে আসলে আমরা তাৎক্ষণিক ভাবে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবগত করলে তারা গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আরও বলেন, সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কাঁচপুর সেতুর উভয় পাশে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড স্থাপনের বিরুদ্ধে সোনারগাঁ থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। যার স্মারক নং-৩৯১।

নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। আমরা আশা করব যেকোনো সংবাদ পরিবেশনের আগে যাচাই বাছাই করে সংবাদ প্রচার করবেন।
মিথ্যা সংবাদ প্রচারের কারণে সমাজে বিরুপ প্রভাব ফেলে।

নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম হুঁশিয়ারি করে বলেন, যারা সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করবে তাদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com