রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১.৫৮ এএম
  • ২৭ বার পড়া হয়েছে
আমি দুলাল চন্দ্র দেবনাথ, সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কর্মজীবনের প্রতিটি ধাপে আমি সরকারি বিধি-বিধান অনুসরণ করে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু একটি অসাধু ও স্বার্থান্বেষী মহল তাদের অবৈধ স্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত সংবাদের মাধ্যমে আমার দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বাস্তবতা হচ্ছে, বিভিন্ন সময় কিছু ব্যক্তি আমার কাছে অনৈতিক ও বেআইনি সুবিধা আদায়ের চেষ্টা করেছে। আমি তাদের সেই অনৈতিক দাবিতে সাড়া না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। এমনকি তারা বিভিন্ন পত্র-পত্রিকায় ভুয়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশের হুমকিও দিয়েছিল, যা বর্তমানে বাস্তবায়নের চেষ্টা চলছে।
আমার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, গ্রাহক হয়রানি বা কোনো ধরনের অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সঠিক তদন্ত হলে সত্য উদঘাটিত হবে এবং এ ধরনের অপপ্রচারের পেছনে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।
আমি সংশ্লিষ্ট সংবাদপত্র কর্তৃপক্ষসহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য। একইসঙ্গে, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য প্রকাশের জোর দাবি জানাচ্ছি।
পরিশেষে, আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort