শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

দুই দফা দাবীতে মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১০.১১ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

দুই দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী মেহেদী হাসান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী মো. আশিক আল মামুন, মো. আল আমিন, মো. আব্দুল হাকিম, খালিদ মোহাম্মদ আক্কাশ ও মো. গোলাম আজম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা দুই দফা দাবি উত্থাপন করে বলেন, ২০১০ সাল হতে অদ্যবধি ও ভবিষ্যতে আইএমটি সমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে। মারচেন্ট সিপÍএ ১২ মাস সীÍসার্ভিস সম্পন্ন করার পর কোসি ক্লাশÍ৩ রপরিক্ষায় অংশ গ্রহনের সুযোগ প্রদান করতে হবে।
মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা আরো বলেন, ১৯৮৮ সাল থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলজির ছাত্ররা সিডিসি পেত। খুবই হাস্যকর বিষয় ২০১০ সাল থেকে চাকুরীর স্বল্পতার কারন দেখিয়ে এ সিডিসি বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক যুগ হয়ে গেলেও সেই কাংক্ষিত সিডিসির দেখা পাচ্ছে না ডিপ্লোমা মেরি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীগন।
এ ছাড়াও (বি আইএমসিও) এর ২০২১ সালের প্রকাশিত এক রির্পোট অনুসারে ২০২৬ইং সালের মধ্যে বিশ^ প্রায় ৮৯ হাজার ৮’শ জন সঅফেয়ারের সংকটে পড়তে যাচ্ছে। অভিজ্ঞতার আলোকে এই সকল মেরিন ইঞ্জিনিয়ারদের বেতন ১৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
গত ৮ নভেম্বর হইতে আমরা সিডিসির দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছি।
মানববন্ধনে উপস্থি ছিলেন মেরিন টেকনোলজির শিক্ষার্থী সজিবুল, ধনপতি, ফয়সাল, বিকাশ, হাসান, ইয়াসিনসহ মেরিন টেকনোলজির শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort