রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৪.৪০ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

কেন্দ্র ঘোষিত বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়েছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা গেছে। তবে এ সময় কাউকে আটক করেনি পুলিশ।

শনিবার (২২ জুলাই) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত অন্তত তিনটি চেকপোস্টে এ তল্লাশী অভিযান চালানো হয়। তবে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা এ অভিযানকে মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান বলে দাবি করেন।

 

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সময় মাদকের চোরা চালানসহ নানা অপরাধ সংগঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজও আমাদের তল্লাশী চলছে। আমরা কেবল আমাদের দায়িত্ব পালন করছি। এটি আমাদের রুটিনমাফিক কাজ, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। আমাদের জেলা পুলিশ বিভিন্ন স্থানে এই চেকপোস্ট বসিয়েছেন।

 

যাত্রীদের সড়কে যাতায়াত করতে যেনো কোনো প্রকার সমস্যা না হয় সেজন্যই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করছি। তবে তল্লাশির নামে কাউকে হয়রানি করা হচ্ছে না।

 

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। শনিবার ভোর থেকে দূরপাল্লার বিভিন্ন যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহনগুলোকে থামিয়ে তল্লাশী চলছে।

 

এসময় যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতেও দেখা যায় পুলিশ সদস্যদের। কিন্তু সড়ক কোথাও কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি।

চিটাগাংরোড রোড থেকে গুলিস্তানের উদ্দেশ্যে কোমল মিনিবাসে উঠেছেন পলাশ আহমেদ। তাকে তল্লাশির বিষয়ে জিজ্ঞেস করলে জানান, দোকানে যাওয়ার জন্যে চিটাগাংরোড থেকে গাড়িতে উঠেছি মৌচাক আসতেই দেখি পুলিশ গাড়ি থামিয়ে আমাকেসহ পুরো গাড়ির যাত্রীদের তল্লাশি করেছেন। কিছু না পেয়ে পরে গাড়ি ছেড়ে দিয়েছেন।

 

যাতায়াত পরিবহনের এক যাত্রী জানান, পুরো সড়কে আজ পুলিশের চেকপোস্ট দেখলাম। চিটাগাংরোড পার হয়ে এখানে আসতেই অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করা হয়েছে। আমার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেছেন তারা। তবে আমাদের গাড়ি থেকে কাউকে নামিয়ে দেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort