বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

তক্কারমাঠে অজ্ঞাত যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬.০১ এএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে কোমরের উপরের অংশে ছুরিকাঘাত করে হত্যা হয়েছে বলে জানা গেছে।

ফতুল্লার শেহাচরের তক্কারমাঠ এলাকার ইস্ট কোস্ট নীট ওয়্যার গার্মেন্টসের সামনে থেকে সোমবার (১৩ জুন) রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গার্মেন্টসের সিকিউরিটি গার্ড ফয়জুল হক জানান, রাত ১১টায় আমাদের গার্মেন্টস ছুটি হয়েছে। এরপর থেকে কারখানার সামনের সড়ক একেবারেই নিরব হয়ে যায়। কারখানার সামনে দোকানপাটও বন্ধ হয়ে যায়। আমরা এ সময় কেউ বাইরে বের হই না। রাত দেড়টার সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে গেইটের ফুটো দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা ছেলে সড়কে লাফাচ্ছে। কিছুক্ষণ লাফিয়ে সড়কে পড়ে নিথর হয়ে যায়। তখন তার আশপাশে কাউকে দেখিনি। এরপর তাৎক্ষণিক মালিকপক্ষকে ফোন করে বিষয়টি জানিয়েছি।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয়-পেশা জানা যায়নি। চেষ্টা চলছে রহস্য উদঘাটনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort