বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

ঢাকা বিভাগীয় (জোন) মহিলা ভলিবলে নারায়ণগঞ্জ চ্যাম্পিয়ণ

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৪.১৭ এএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

ঢাকা বিভাগীয় (জোন) মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০২২ এ নারায়ণগঞ্জ জেলা ২৫-৭ ও ২৫-৩ পয়েন্টে মানিকগঞ্জ জেলাকে পরাজিত করে ঢাকা বিভাগীয় (জোন) এ চ্যাম্পিয়ণ হবার গৌরভ লাভ করেছে। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এরআগে সকালে ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা আক্তার। বিকালে প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও লেডিস ক্লাব নারায়ণগঞ্জ এর সভানেত্রী মিসেস সেলিনা হাফিজ। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আনজুমান আরা আকসির।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার হীরু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রাজিয়া সুলতানা অনু ও পারভীন লায়লা লুসী,কোষাধ্যক্ষ ফরহাদ জেসমিন লিটি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাসিনা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদিকা রোকসানা খবির,হাজেরা খাতুন,কোষাধ্যক্ষ তানজিমা খন্দকার, আয়েশা বেগম, ময়না বেগম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার, মুন্সিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মেহেরুন নেছা নাজমা, মানিকগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রোমেজা আক্তার খান মাহিন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার, সদস্য জাকির হোসেন শাহীন,আরিফ মিহির,ফিরোজ মাহমুদ সামা,মাহবুব হোসেন বিজন,গৌতম কুমার সাহা প্রমুখ।

 

সকালের খেলায় নারায়ণগঞ্জ জেলা ২৫-৬ ও২৫-৭ পয়েন্টে ঢাকাকে এবং মানিকগঞ্জ জেলা ২৫-১১ ও ২৫-৩ পয়েন্টে মুন্সিগঞ্জ জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort