রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

ঢাকার পর সিলেটকে হারিয়ে জয়ধারায় রংপুর

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৩.৪৩ এএম
  • ১১৯ বার পড়া হয়েছে

ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালকে হারিয়ে এবারের আসরের শুভ সূচনা করেছিল গ্লোবাল টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসরের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স। প্রথম জয়ে নায়ক ছিলেন স্পিনার মেহেদী হাসান। তবে আজকের ম্যাচের জয়ের নায়ক নবীন পেসার নাহিদ রানা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাটিং বেছে ১৫৫ রানের পুঁজি পেয়েছিল রংপুর। ওই রান তাড়ায় সিলেট থামে মাত্র ১২১ রান।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই জর্জ মুনসের উইকেট হারায় সিলেট। তিনি করেন মাত্র ২ রান। এরপর রনি তালুকদার ও জাকির হাসান মিলে ৩৩ রানের জুটি গড়েন। ১৮ রান করে জাকির হাসান আউট হয়ে যান। আইরিশ ব্যাটার পল স্টার্লিং ব্যাট করতে নেমে আউট হলে ৫ বলে ৬ রান করে। চতুর্থ উইকেটে জাকের আলি এবং রনি তালুকদার মিলে ৪৮ রানের জুটি গড়েন। কিন্তু ৩৬ বলে ৪১ রান করে রনি তালুকদার আউট হয়ে গেলে সিলেট স্ট্রাইকার্স ছিটকে যায় ম্যাচ থেকে।

বাকি ব্যাটাররা শুধু আসা-যাওয়ার মিছিলে ছিলো। মূলত রংপুরের পেসার নাহিদ রানা এবং সাইফউদ্দিনের পেসে কোণঠাসা হয়ে যায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানে থামে সিলেট স্ট্রাইকার্স।

আগেরদিন রংপুরের হয়ে ওপেনিংয়ে সাইফ হাসান ও খুশদিল শাহরা জ্বলে উঠলেও আজ এ দু’জন ব্যর্থ। যা একটু কথা বলেছে আরেক পাকিস্তানি ইফতিখার আহমেদ এবং অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সের তোপে ফিরে যান অ্যালেক্স হেলস, স্টিফেন টেইলর ও সাইফ হাসান। সেখান থেকে ৪১ রানের জুটি দিলেও ধীর ব্যাটিং করেছেন রংপুরের দুই পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ। তবে সোহান-মেহেদী শেষটায় কিছুটা পুষিয়ে দিয়েছেন।

ইফতিখার আহমেদ ৪২ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান কিছুটা ঝড় তুলতে সক্ষম হন। তিনি ২৪ বলে ৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় করেন ৪২ রান। খুশদিল শাহ করেন ১৬ বলে ২১ রান। শেখ মেহেদী হাসান করেন ৮ বলে ১৬ রান। এছাড়া ১৫ বলে ১২ রান করেন স্টিভেন টেলর। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় রংপুর।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন। রিসি টপলি এবং সামিউল্লাহ সিনওয়ারি নেন ১টি করে উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort