বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, জেল-জরিমানা

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৪.৩৯ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

শহরের একটি ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে এক বছর কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

 

এ সময় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা করা হয়। রোববার (১১ জুন) দুপুরে নগরীর চাষাড়ায় গ্রীন লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে এই অভিযান পরিচালিত হয়।

 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানম অভিযান পরিচালনা করেন।

এতে উপস্থিত ছিলেন এনএসআই এর উর্ধতন কর্মকর্তারা। এসময় রোগীদের ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সেখানকার চর্ম ও যৌন বিষয়ক ভুয়া ডাক্তার সাইদুল ইসলামকে।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: এ কেএম মেহেদী হাসান জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলামের কাছে সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন।

এমবিবিএস পাশ না করেই রোগীদের চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেন এই ভুয়া চিকিৎসক। এছাড়া ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ডায়াগনোস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort