রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব: তাজুল ইসলাম শামীমকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাকচালক ও শ্রমিকরা

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭.২১ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব মো. তাজুল ইসলাম শামীম কে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাকচালক ও শ্রমিকরা। সড়ক অবরোধের কারনে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৬ ঘন্টা সময় ব্যাপী নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ও নিতাইগঞ্জ এলাকায় ট্রাক চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সূত্রমতে জানাযায়, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব মো. তাজুল ইসলাম শামীম কে গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
গ্রেফতার প্রসঙ্গে পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানী ঢাকার পল্লবী থানায় ছাত্র হত্যা মামলায় ৫৯ নাম্বার এজাহারভুক্ত আসামী শামীম।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. সুজন মাহমুদ সাংবাদিকদের জানান, আমাদের নেতা তাজুল ইসলাম শামীম ভাই একজন বিএনপির সক্রিয় নেতা। অতীতেও তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। তাছাড়া তার পায়ে সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবৎ। যার ফলে তার স্বাভাবিক ভাবে হাটতে সমস্যা হতো। শামীম ভাই বিএনপির লোক হয়েও মিথ্যা মামলায় আজ অভিযুক্ত। আমরা নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা আমাদের নেতা তাজুল ইসলাম শামীমের অনতিবিলম্বে নিঃশ্বর্ত মুক্তি চাই। অন্যথায় নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে ট্রাক শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort