বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ সাংবাদিক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, দোয়া কামনা রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ইউনাইটেড অ্যাপারেলস চালু ও বেতন পরিশোধের সিদ্ধান্ত ২১ অক্টোবর ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত ‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায়

জয়-তামিমের পর রাব্বির ব্যাটে চট্টগ্রামকে হারাল খুলনা

  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১০.৩৬ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা দল। মাহমুদুল হাসান জয়ের ৫৯ এবং তামিম ইকবালের ৪৪ রানের পর শেষ দিকে ইয়াসির রাব্বির ১৭ বলের ৩৬ রানে ভর করে ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় খুলনা দল।

শুরুতে ওপেনার মুনিম শাহরিয়ারকে হারিয়ে চাপে পড়ে খুলনা দল। এরপর জয় এবং তামিম দেখে শুনেই খেলতে থাকেন দল এগিয়ে নিয়ে। এই জুটি থেকেই আসে শতরান। এরপর তামিম ফিরে যান ৪৪ রান করে। তখনো জয় ছিলেন অবিচল। এরপর অর্ধ-শতক পূর্ণ করে ৫৯ রানে বিদায় নেন খুলনার তরুণ এই ব্যাটার। বাকি পথ অধিনায়ক ইয়াসির রাব্বি এবং আজম খান পাড়ি দেন।

৪ ছক্কা এবং ২ চারে রাব্বি অপরাজিত থাকেন ৩৬ রান করে, অন্যদিকে আজম অপরাজিত থাকেন ১৫ রান করে। চট্টগ্রামের হয়ে নিহাদুজ্জামান নেন ২ উইকেট। এছাড়া শুভাগত হোম শিকার করেন ১ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সংগ্রহ করেছিল ১৫৭ রান। ওপেনার উসমান খানের ৪৫ এবং আফিফ হেসেনের ৩৫ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় চট্টগ্রাম। খুলনার হয়ে এদিন সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেছেন ওয়াহাব রিয়াজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort