সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

জুতা পায়ে শহীদ মিনারের বেদীতে ওয়ার্ড মেম্বার আবু তাহেরের সেলফি, সর্বত্র সমালোচনার ঝড়

  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২, ৩.৫০ এএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ মামলা জনিত কারণে আটকে থাকার পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৫জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।

এদিকে মনোনয়নপত্র জমা দিয়ে সকলকে নিয়ে জুতা পায়ে শহীদ মিনারে সেলফি তুলতে উঠে যান ৭নং ওয়ার্ডের মেম্বার আবু তাহের। সেখানে উঠে নেতাকর্মীদের নিয়ে বিজয় চিহৃ দেখাচ্ছেন সতীর্থদের তিনি। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। তিনি বিগত দিনেও সেই ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি প্রার্থী হয়ে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন।

জানা গেছে, ১৬ মে সোমবার মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যান মো. আবু তাহের। মনোনয়নপত্র জমা শেষে তার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদের শহীদ মিনারে জুতা পায়ে উঠে ফটোসেশন করতে দেখা যায় তাকে।

এদিকে গতকালও ফেসবুকে আবু তাহের মেম্বারের জুতা পায়ে শহীদ মিনারে উল্লাসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়ার পর সর্বত্র সমালোচনার ঝড় বইছে৷ তীব্র নিন্দা ও ক্ষোভে তার বিচার দাবি করেছেন অনেকেই।

এছাড়াও বিগত সময়ে তার বিরুদ্ধে তার নিজ ওয়ার্ডের নারী-পুরুষসহ বিভিন্নজনকে হয়রানি করার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন তিনি মোটা অংকের অর্থ দিয়ে এসব ঘটনা ধামাচাপা দিতে ম্যানেজ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এই বিষয়ে আবু তাহের বলেন, শহীদ মিনারে জুতা পায়ে উঠা যায় না এটা আমার জানা ছিল না। আমার সাথে যারা ছিল তারা কেউ আমাকে এই বিষয়টি জানায়নি। আমাদের বড় ধরনের ভুল হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort