রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

জাকের নয়, ওয়ানডে সিরিজে সোহানেই ভরসা মিরাজের

  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১.১৪ এএম
  • ৬০ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবকটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিতে নেমে যদিও জাকের আলি ব্যক্তিগতভাবে অফফর্মে ছিলেন। উইকেটের পেছনের দায়িত্বও সামলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার অফফর্ম এবং মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নতুন করে ভাবাচ্ছে। যা টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও জায়গা করে দিতে পারে নুরুল হাসান সোহানকে।

বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সোহান। এর আগে টি-টোয়েন্টি দলে থাকলেও তাকে উইকেটের পেছনে দেখা যায়নি। তবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, জাকের নয় সোহানের ওপরই ভরসা রাখছেন তিনি। ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সোহানের প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা জানি সোহান বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন উইকেটরক্ষক। যদি বাংলাদেশের সেরা উইকেটরক্ষকের কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গায় আছে। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের ক্ষেত্রে তার সুযোগও বেশি থাকবে।’

বিশেষ করে অভিজ্ঞতার কারণেই জাকেরের চেয়ে সোহানকে এগিয়ে রাখছেন মিরাজ, ‘অধিনায়ক হিসেবে আমিও সেটাই চাইব। কারণ তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ খেলেছে। যদি সুযোগ পাওয়া যায়, আমি বিশ্বাস করি সোহান বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে।’

এর আগে ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডেতে খেলেছেন সোহান। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ফিনিশিংয়ে ব্যাটিং তার জন্য আবারও ফরম্যাটটিতে সুযোগ করে দিয়েছে। ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন সোহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort