রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

চাষাড়ায় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় ভয়াবহ র্দূঘটনা, চালকসহ নিহত ৩

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৫.৩১ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় ভয়াবহ সড়ক র্দূঘটনা ঘটেছে। গাড়ির চালক জাহাঙ্গীর আলমসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় গাড়ির ধাক্কায় আনন্দ পরিবহনের যাত্রীবাহি বাস, একটি প্রাইভেটকার, তিনটি ব্যাটারী চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হয় আরও ৭ জন।

 

নিহত অপর দুইজন হলেন, পথচারী শাহাবুদ্দিন শাবু ও রিকশা চালক সিরাজুল ইসলাম। এছাড়াও ব্যাটারী চালিত অটোরিকশার ৭ যাত্রী আহত হয়েছেন।

 

আহতদের আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর থেকে শহরের চাষাঢ়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যানজটের সৃষ্টি হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া রিকশা চালক সিরাজুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তার মরদেহ ঢামেক মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লার বিসিকে একটি শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে হাজিগঞ্জ ফায়ার স্টেশন এর একটি গাড়ি চাষাড়া শান্তনা মার্কেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। বাসটি সামনে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে প্রাইভেটকার ধাক্কা দেয় কয়েকটি অটোরিকশাকে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে জাহাঙ্গীর হোসেন ও পথচারী সাহাবুদ্দিন মারা যায়। আর আহত সিরাজুল ইসলামকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, কী কারণে তাদের গাড়ির চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে।

তবে চলন্ত গাড়িতে চালক জাহাঙ্গীর আলম স্ট্রোক করে মারা গেছেন বিষয়টি গাড়িতে তার সঙ্গে থাকা অপর আরেক কর্মী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort