সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান 

চাষাড়ায় ট্রেনের নীচে কাটা পড়ে যুবক নিহত

  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৩.১৫ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

যাত্রীবাহি ট্রেনের নীচে কাটা পড়ে সুমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া আটটায় শহরের চাষাড়া বালুরমাঠ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সুমন সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর জামালের গ্যারেজ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেললাইন দিয়ে হেঁটে পারাপারের সময় নারায়ণগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীবাহি চলন্ত ট্রেনের নীচে পড়ে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি রেললাইনের পাশে মাটিতে শুয়ে যন্ত্রণায় কাঁতরাতে থাকেন।

 

খবর পেয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, ট্রেনে যুবক কাটা পড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত অবস্থায় পাই। এসময় সে তার নাম সুমন, বাবার নাম ইকবাল ও ঠিকানা জামালের গ্যারেজ এলাকায় বলে আমাদের জানিয়ে জ্ঞাণ হারিয়ে ফেলে।

পরে আমরা তাকে দ্রুত সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি আমরা আমাদের উর্ধতন কতৃপক্ষকে জানাই।

 

তিনি আরও বলেন, সে হাফ প্যান্ট পড়া অবস্থায় ছিল এবং গায়ে কোন জামাকাপড় ছিল না। ধারণা করা হচ্ছে নিহত যুবক মাদকাসক্ত বা মানসিক ভারসাম্য অবস্থায় ছিল। আমরা তার স্বজনদের কাছে খবর পৌঁছানোর জন্য পুলিশ পাঠয়েছি।

তবে ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত কেউ খোঁজও নিতে আসেনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort