রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি

চাষাড়া জিয়া হলের জায়গায় ‘৬ দফা ভবন’ করার দাবি শামীম ওসমানের

  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৪১ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত জিয়া হলের জায়গায় ‘৬ দফা ভবন’ নামে নতুন ভবন করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এই দাবি জানান।

 

শামীম ওসমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারায়ণগঞ্জে গিয়ে ছয় দফা ঘোষণা করেছিলেন। সেখানে বালুর মাঠ নামে একটি মাঠ ছিল। এখানে ঘোষণা দেওয়ার পরে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওই স্মৃতি ভুলিয়ে রাখতে নারায়ণগঞ্জ মিলনায়তন নামের একটি মিলনায়তন করেন। তাঁরা বাধা দিলেও ঠেকাতে পারেননি। পরে খালেদা জিয়া ক্ষমতায় এসে সেটাকে ‘জিয়া হল’ নাম দেন।

স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শামীম ওসমান বলেন, তাঁরা চান জেলা পরিষদের মাধ্যমে ওই জায়গায় একটি ভবন হোক এবং এর নাম ‘৬ দফা ভবন’ রাখা হোক। এ বিষয়ে একটি চিঠি দেওয়া হলে মন্ত্রী দ্রুত কাজ সম্পন্ন করবেন কি না, তা জানতে চান তিনি।

 

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সব স্থান তাঁদের সবার কাছে স্পর্শকাতর ও মর্যাদার। কোনো বিষয়ে, কোথাও বঙ্গবন্ধুর প্রতি ন্যূনতম অসম্মান দেখা গেলে জাতি তা বরদাস্ত করবে না। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জায়গাটিকে মর্যাদার জায়গায় নিতে জেলা পরিষদের যেকোনো পদক্ষেপে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort